আলিপুরদুয়ারে চা-বাগানের নালা থেকে উদ্ধার চিতাবাঘ
দি নিউজ লায়ন ; আলিপুরদুয়ারের বীরপাড়া চা বলয়ের দলমোড় চা বাগানের নালা থেকে উদ্ধার করা হয়েছে একটি বছর দেড়েক বয়সের জখম চিতাবাঘিনীকে।তবে ঠিক কী কারনে ওই লেপার্ডটি জখম হয়েছে তার কারণ স্পষ্ট নয় বনদপ্তরের কাছে।বুধবার গভীর রাতে ওই আহত লেপার্ডটিকে উদ্ধার করে জলদাপাড়া জাতীয় উদ্যানের সহকারী বন্যপ্রাণ সংরক্ষকের দপ্তরে নিয়ে আসা হয়েছে।সেখানে আপাতত চিকিৎসা চলছে তার।আঘাত রয়েছে লেপার্ডটির চোখে।
খানিক সুস্থ হওয়ার পর ওই চিতাবাঘিনীকে ডুয়ার্সের দক্ষিণ খয়েরবাড়ি চিতাবাঘ পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বনদপ্তর। প্রাথমিকভাবে বনদপ্তর এর অনুমান অসাবধানতাবশত কোনভাবে নালায়ে পড়ে গিয়ে থাকতে পারে চিতাবাঘটি।
বাঘটিকে কেউ তারা করেছিল কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখছে বন দপ্তর। তবে বনদপ্তর এর পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত অসুস্থ জখম চিতা বাঘটিকে সুস্থ করে তোলার উপরই সর্বাধিক গুরুত্ব দেয়া হচ্ছে। ইতিমধ্যেই চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে দেখেছেন। আরো কোথাও কোনো আঘাত হয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে সুস্থ হলে তাকে জঙ্গলে ছাড়ার ব্যাপারে চিন্তাভাবনা করা হতে পারে বলে বনদফতর সূত্রে জানা গিয়েছে।

Post a Comment